আমাদের সম্পর্কে - বাংলাদেশের ১ম অনলাইন কীর্তনীয়া ডিরেক্টরি | Kirtonia.com

আমাদের সম্পর্কে

সনাতন ধর্মের অমিয় সুধা ছড়িয়ে দিতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস

কীর্তনীয়া.কম কী?

'কীর্তনীয়া.কম' হলো বাংলাদেশের সর্বপ্রথম এবং সর্ববৃহৎ অনলাইন সনাতনী কীর্তন ডিরেক্টরি। শ্রীশ্রী হরিনাম সংকীর্তন, পদাবলী কীর্তন এবং কবিগানের পবিত্র ধারাকে আরও বেগবান করতে এবং ভক্ত/আয়োজকদের সাথে কীর্তনীয়া সম্প্রদায়ের একটি সহজ সেতুবন্ধন তৈরি করতেই আমাদের এই উদ্যোগ।

আমাদের এই প্ল্যাটফর্মের মাধ্যমে যেকোনো ভক্ত বা মন্দির কমিটি খুব সহজেই তাদের পছন্দের শিল্পীদের খুঁজে পেতে পারেন এবং অনলাইনেই বায়না (বুকিং) অনুরোধ পাঠাতে পারেন।

সহজ সন্ধান

জেলা ও ক্যাটাগরি অনুযায়ী খুব সহজেই আপনার কাঙ্ক্ষিত কীর্তনীয়া দল খুঁজে নিন।

সরাসরি যোগাযোগ

কোনো মধ্যস্বত্বভোগী ছাড়া সরাসরি দলের প্রধান বা ম্যানেজারের সাথে যোগাযোগ করুন।

ধর্মীয় প্রচার

সনাতন ধর্মের প্রচার ও প্রসারে ডিজিটাল প্ল্যাটফর্মের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা।